সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত


DhakaReport24.com || 2022-02-02 17:26:00
বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

জামালপুরের সদর উপজেলায় বাসের ধাক্কায় সুমন কুমার কুণ্ডু নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামালপুর-মুক্তাগাছা-ময়মনসিংহ সড়কের খড়খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন কুমার কুণ্ডু (৩৫)পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।