সোমবার ৮ আগষ্ট উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়।
উপজেল নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরশাফ আলী, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেদোয়ান, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোহাম্মদ কামরুজ্জামান, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমূখ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটু,কাউন্সিলর মোহন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে সাতজন কর্মজীবী মহিলাকে সেলাই মেশিন বিতরণ এবং চারজনকে দুই হাজার টাকার চেক বিতরণ করা হয়।