"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার বেলা ১১ টায় উপজেলা চত্বরে র্যালি, খরকা হলরুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও খরকা বিলে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ শাহীনুর খান, সহকারী মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মৎস্যচাষী প্রতিনিধি মোশাররফ হোসেন লাঞ্জু, মৎস্যজীবি প্রতিনিধি গপীনাথ বর্মন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) হোসনে আরা খাতুন।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম