সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

নিখোঁজের তিনদিন পর বাবা-মেয়ের লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-03-31 13:50:00
নিখোঁজের তিনদিন পর বাবা-মেয়ের লাশ উদ্ধার

তিনদিন নিখোঁজ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণপাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের ছেলে আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাত।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম