বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ের আগেই ছাড়াছাড়ি রাকেশ-শমিতার!


DhakaReport24.com || 2022-03-11 06:30:30
বিয়ের আগেই ছাড়াছাড়ি রাকেশ-শমিতার!

বিয়েটাই তো হলো না, তবে ছাড়াছাড়ি কী করে হয়! হ্যাঁ, বিয়ের আগেই এমন বিচ্ছেদের খবর শোনা গেল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বোন শমিতা শেঠিকে ঘিরে। গুঞ্জন উঠেছে, প্রেমিক রাকেশ বাপটের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে শমিতার। তাদের নাকি ঠিকঠাক বনিবনা হচ্ছে না।

ক’মাস আগেই ‘বিগ বস ১৫’-এ নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শমিতা। শিগগির বিয়ে করছেন তিনি। কিন্তু পাত্র প্রেমিক রাকেশ বাপট যে নন, শমিতার কথায় তখন অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

‘বিগ বস ওটিটি’-তে রাকেশ ও শমিতার প্রেম যে অনুষ্ঠানের পরেও গড়িয়েছে, তা ছিল সবারই জানা। মুম্বাইয়ের টেলিপাড়ার গুঞ্জন ছিল, তারা বিয়ে করতে চলেছেন। দুই পরিবারে কথাবার্তাও চলছে।

যদিও ‘বিগ বস’-এর শেষ সিজনে শমিতা তার এক সহ-প্রতিযোগীকে জানিয়েছিলেন, তিনি বিয়ে করতে চান, কিন্তু পাত্রের খোঁজ নেই। ‘কেন, রাকেশই তো আছে’- নিশান্তের এমন পাল্টা প্রশ্নে শমিতার সাফ উত্তর ছিল, তেমনভাবে চিনি না রাকেশকে। কেবল অনুষ্ঠানেই সময়ে কাটিয়েছি আমরা।

তখন শমিতাকে সতর্ক করে নিশান্ত বলেন, রাকেশকে আমি অনেক দিন ধরে চিনি। ও কিন্তু খুবই জটিল। শমিতাও জবাবে বলেন, আমিও কিন্তু খুব সহজ নই।

বিয়ে নিয়ে দুই প্রতিযোগীর মধ্যে এমন পাল্টাপাল্টি কথার পর অনেকেই মনে করতে শুরু করেন, রাকেশের সঙ্গে শমিতার প্রেম পর্বের আয়ু ‘বিগ বস’ পর্যন্তই। নায়িকা বিয়ে করবেন বটে, তবে প্রেমিক রাকেশকে হয়তো নয়।

এরইমধ্যে সম্প্রতি শোনা যাচ্ছে, রাকেশের সঙ্গে শমিতার বনিবনা হচ্ছে না। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

যদিও কান কথা উড়িয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শমিতা লিখেছেন- রাকেশের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে কোনো গুজবে কান দেবেন না। কোনো সত্যতা নেই। সবাইকে ভালবাসা।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম