শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

আজ থেকে শুরু ব্যাচেলর পয়েন্ট 


DhakaReport24.com || 2022-03-10 02:43:45
আজ থেকে শুরু ব্যাচেলর পয়েন্ট 

আজ শুক্রবার (১১ মার্চ) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’। কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে শুক্র-শনি-রোববার রাত ৮টা ২৫ মিনিটে।

নাটকটিতে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, পারসা ইভানা, আশুতোষ সুজন, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমূল প্রমুখ।
 
এ নাটক সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, গল্পনির্ভর কমেডি ঘরানার ধারাবাহিক নাটক এটি। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ আগের সফল ৩ সিজনের মতো নানান মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে। আশা করি সবার ভালো লাগবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম