বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

৭ বছরের কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর   


DhakaReport24.com || 2022-03-01 14:59:30
৭ বছরের কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর   

বণ্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা হলো টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নামে। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার (১ মার্চ) ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে। ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা।

তারপর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন তিনি। বিশাল নামে একজন লেখেন, ‘বেড়ি বেঁধে বলতেছো প্রাণী ভালোবাসো?’ আরেকজন লেখেন, ‘এইটুকু একটা বাচ্চার গলায় এত বড় শিকল; ঠিক বুঝতে পারছি না। আবার হ্যাশট্যাগে লাভ অ্যানিমেলস? ওয়াও! দারুণ নাটক।’ কান্নার ইমোজি দিয়ে একজন লেখেন, ‘এইভাবে গলায় শিকল পরিয়ে বন্ধুত্ব?’ আরেকজন লেখেন, ‘বন্ধুও বলছো আবার গলায় শিকলও পরিয়ে রেখেছো?’ এমন অসংখ্য কটাক্ষ ভরা মন্তব্যে ভরে আছে শ্রাবন্তীর ইনস্টাগ্রামের কমেন্ট বক্স।
 
এবার সেই ছবির সূত্র ধরে পড়লেন আইনের মারপ্যাঁচে। শ্রাবন্তীর বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ শ্রাবন্তী। তবে তার আইনজীবী এস কে হাবিবউদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। এরপরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে ভারতের বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন তা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বনপ্রাণ সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম