বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

‘আমি সবার নায়িকা হতে চাই’


DhakaReport24.com || 2026-09-04
‘আমি সবার নায়িকা হতে চাই’

ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবীব ভাবনা বলেছেন, ‘আমি সবার নায়িকা হয়ে উঠতে চাই। শুধু আর্টিস্টিক ঘরানার সিনেমাতেই অভিনয় করতে চাই না। পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করছি।’

ছোট পর্দার নিয়মিত মুখ ছিলেন আশনা হাবীব ভাবনা। ছয় বছর আগে সিদ্ধান্ত নেন, আর নাটকে অভিনয় করবেন না। সে অঙ্গীকারে তিনি অনড় আছেন

সম্প্রতি নতুন আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন। সেই সিনেমার গানের শুটিং শেষ করে পরশু কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন ভাবনা। 

এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘মাত্র আমাদের গানের শুটিং শেষ হয়েছে। পুরো শুটিং বাকি। শিগগির শুরু হবে। এবার নাচ–গানে ভরপুর ভাবনাকে দেখবেন দর্শক।’ প্রযোজনা প্রতিষ্ঠানের বারণ থাকায় সিনেমাটি নিয়ে খুব বেশি তথ্য দিতে চাননি এই অভিনেত্রী।

ভাবনা আরও বলেন, ‘আমি ভবিষতের জন্য তৈরি হচ্ছি। সাত বছর ধরে আমি স্ট্রাগল করেছি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এ সংগ্রাম করে যাব। কারণ, আমি চাই সবাই আমাকে নায়িকা হিসেবে চিনবে।’

এই অভিনেত্রী জানান, শুধু সিনেমায় সময় দেওয়ার কারণে তিনি আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়েছেন, ‘নাটক মানে প্রতিদিন শুটিং শেষ করেই পারিশ্রমিক পাওয়া। কিন্তু সিনেমায় নিয়মিত হওয়ার চেষ্টার কারণে আগের মতো প্রতিদিন পারিশ্রমিক পাচ্ছি না। এখন সিনেমায় তো নিয়মিত কারও কাজ নেই। তবে নিজের পছন্দের জায়গাটা নিয়ে থাকতে পারছি। সিনেমার পাশাপাশি আঁকা, লেখালেখি নিয়েই থাকতে চাই।’

শৈশব থেকেই ভাবনার সিনেমায় কাজ করার ইচ্ছা, ‘যখন নাটক শুরু করি, প্রধান চরিত্রে অভিনয় করি, তখনো চাইতাম সিনেমা করব। সিনেমার প্রতি সব সময় আলাদা ঝোঁক ছিল। অনেকের কারণে সিদ্ধান্ত নিতে পারিনি। বড় হওয়ার পরে মনে হলো, নিজের যা ভালো লাগে, সেটাই করব। এখন সিনেমা নিয়েই দেশ–বিদেশে ঘুরতে চাই।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম