বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

অভিনেত্রী তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই


DhakaReport24.com || 2026-08-30
অভিনেত্রী তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত শেষে গত ২৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দিয়ে তিশাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে ওই প্রতিবেদন নিয়ে শুনানি হবে। তবে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা পিবিআইয়ের প্রতিবেদন মেনে নিচ্ছেন না। আদালতে নারাজির আবেদন করে অন্য সংস্থার মাধ্যমে পুনঃতদন্তের আবেদন করা হবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা।

অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী। পরে শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

তবে তদন্তে পিবিআই জানিয়েছে, শাড়িটি নেওয়ার বিষয়টি তানজিন তিশা দীর্ঘদিন পর ভুলে গিয়েছিলেন। পরে বিষয়টি জানার পর তিনি ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান। এ কারণে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে মেসেজ পর্যালোচনা করে হুমকির অভিযোগেরও প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, তদন্তের সময় হুমকির অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ দেওয়া হলেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে তারা পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে আপত্তি জানাবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম