বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

তরুণ ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের প্রেমের গুঞ্জন


DhakaReport24.com || 2026-07-29
তরুণ ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের প্রেমের গুঞ্জন

দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম-বিয়ের জল্পনার রেশ না কাটতেই নতুন প্রেমের গুঞ্জন ম্রুনাল ঠাকুরকে ঘিরে। এবার নাকি এক তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে ওই ক্রিকেটারের সঙ্গে একই সময়ে দেখা গেছে ম্রুনালকে। সে থেকেই গুঞ্জনের সূত্রপাত। 

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফে থেকে ধারণ করা হয়েছিল সেই ভিডিওটি। তাতে দেখা যায়, ২৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে হেঁটে বের হয়ে যাচ্ছেন, আর অভিনেত্রী ম্রুনাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরেই অবস্থান করছেন।

যদিও ভিডিওটির কোনো দৃশ্যেই তাদের দুজনকে একসঙ্গে বা রোম্যান্টিক কোনো মুহূর্তে দেখা যায়নি, এমনকি তাদেরকে কথা বলতেও দেখা যায়নি। তা সত্ত্বেও বিভিন্ন ফ্যান পেজ ভিডিওটি শেয়ার করে দুজনের প্রেমের ইঙ্গিত দিলে গুঞ্জনটি দ্রুত ছড়াতে থাকে।

তবে তারা দুজন সত্যিই ডেটে গিয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া ভাইরাল হওয়া এই ভিডিও এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল কেউই কোনো প্রতিক্রিয়া দেননি। 

ম্রুনালের হাতে বর্তমানে হিন্দি 'পূজা মেরি জান' ও তেলুগু 'রাকা' ছবির কাজ রয়েছে। এর মধ্যে প্রথমটির শুটিং সম্পন্ন, চলছে পোস্ট প্রডাকশন। সম্প্রতি এসেছে এর টিজার। তবে মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম