বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

শিক্ষার্থীদের সমর্থনে সালমান খান যা বললেন


DhakaReport24.com || 2026-07-23
শিক্ষার্থীদের সমর্থনে সালমান খান যা বললেন

ভারতে চলমান শিক্ষার্থীদের প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার জোর আহ্বান জানিয়েছেন। 


ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। আন্দোলনের সব কৃতিত্ব শুধু দেশের শিক্ষার্থীদেরই পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে সালমান খান আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। দেশের শিক্ষা ব্যবস্থা যেন একটি আকর্ষণীয় ধারায় পরিণত হয়, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আসে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই তারকা।


রাজধানী দিল্লিতে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর এই আন্দোলনে ইতোমধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম