বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

সাকিবকে আবারও বাংলাদেশের জার্সি গায়ে দেখতে চাই: চমক


DhakaReport24.com || 2026-02-26
সাকিবকে আবারও বাংলাদেশের জার্সি গায়ে দেখতে চাই: চমক

বছর দুই আগে ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের প্রতিনিধিত্ব করা হয়নি তাঁকে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর মামলা সংক্রান্ত জটিলতায় দেশের মাটিতেও ফেরা হয়নি এই অলরাউন্ডারের। 

সম্প্রতি আবারও আলোচনায় সাকিবের প্রত্যাবর্তন। তার জাতীয় ক্রিকেট দলে যোগ দেওয়া নিয়ে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটপ্রেমীরাও বিশ্বসেরা অলরাউন্ডারের ফেরার অপেক্ষায়। অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও আছেন এই দলে।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের জন্য আবারও মাঠে নামুক,ব্যাট ধরুক l রাজনৈতিক সাকিব না, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের, ভক্ত হিসেবে তাকে আবারও বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেখতে চাই।

এদিকে বিসিবিও চাইছে সাকিবকে দলে ফেরাতে। এর আগে বোর্ডের পরিচালকদের একজন সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছিলেন, আসিফ জানিয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ৫ই আগস্টের পরবর্তী মামলাগুলো পুনর্বিবেচনার কথায় সাকিব বিষয়টি নিয়ে তিনি আশাবাদী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম