বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

আপনি পড়ছেন : বিনোদন

২৪ সেকেন্ডের রিলসে চমকে দিলেন নুসরাত


DhakaReport24.com || 2025-06-24
 ২৪ সেকেন্ডের রিলসে চমকে দিলেন নুসরাত

কঠিন সময় পেরিয়ে আবারও আলোচনায় উঠে এলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা মাত্র ২৪ সেকেন্ডের একটি রিলসে সবাইকে চমকে দিয়েছেন তিনি। আবেদনময়ী রূপে তার এই উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।  

সোনালি ঝলমলে পোশাকে, হাতে গোলাপ, কার্লি চুল আর তীক্ষ্ণ চোখের চাহনিতে নুসরাত ফারিয়া যেন রীতিমতো দৃঢ় বার্তা দিয়েছেন তিনি ফিরেছেন, আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে।

এই রিলস সামনে আসার পরপরই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, “ফারিয়া আগুন!”, এটাই তো আসল কামব্যাক। 

তবে ব্যক্তিগত জীবনে অভিনেত্রীর সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। পরে দুই দিনের কারাবাস শেষে জামিনে মুক্ত হন।  

এর আগে নিজের ফেসবুকে একটি লাল পোশাকের ছবি দিয়ে লিখেছিলেন, লালটা আজ শুধু কাপড় না, আমার মুড… আর এই হাসি? প্রতিশোধের সবচেয়ে সুন্দর উপায়। 

সেই বার্তাই যেন এখন বাস্তব রূপ নিচ্ছে তার প্রতিটি প্রকাশে।

প্রসঙ্গত, হাঁটি হাঁটি পা করে একজন আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপকের তকমা। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম