বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

হৃত্বিককে ‘সুপুরুষ’ মনে হয় না সামান্থার


DhakaReport24.com || 2025-04-26
হৃত্বিককে ‘সুপুরুষ’ মনে হয় না সামান্থার

সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকেও টপকে গেছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন। তার সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। তিনি সুন্দর পুরুষ নন, এ কথা অস্বীকার করার মানুষের সংখ্যা কম। সেই কম সংখ্যক মানুষের তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুও। তার নজরে হৃতিক ততটাও সুন্দর নন।

এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল, হৃত্বিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি। হাসতে হাসতে সামান্থা তাকে ৭ নম্বর দিয়েছিলেন। তার পর অভিনেত্রী এও বলেছিলেন, ‘এই কথা শুনে অনেকেই হয়তো আমার উপর রেগে যাবেন।

তবে আমি এটাই বলব যে, হৃত্বিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাই ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।’

অভিনেত্রী জানিয়েছিলেন, তার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ দক্ষিণী তারকা মহেশ বাবু। তাকেই ১০-এ ১০ দিয়েছিলেন সামান্থা।

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। এরপর থেকে অভিনেত্রীর ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। সামান্থা আপাতত ক্যারিয়ারে মন দিয়েছেন। অন্যদিকে জীবনে ‘মুভ অন’ করেছেন নাগা, বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম