বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’ : রিমু


DhakaReport24.com || 2025-04-24
আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’ : রিমু

সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও ও অনলাইন উপস্থিতির মাধ্যমে ভাইরাল হয়ে ওঠা এই তরুণী সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েছেন চমকপ্রদ তথ্য। জানিয়েছেন, রাস্তায় বের হলেই মানুষ তাকে শাকিব খানের বউ বলে ডাকে।


বিভিন্ন সময় বক্তব্যের কারণে আলোচনায় থাকা রিমু বলেন, আমি রাস্তাঘাটে বের হলে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিছে—মানুষ বলে, এই দেখো শাকিব খানের নায়িকা যাচ্ছে। আবার কেউ কেউ বলে, এইটা কি শাকিব খানের বউ না?

তিনি আরও বলেন, কালকে চার-পাঁচজন লোক এসে আমাকে বলেছে, এই যে শাকিব খানের বউ, তার সঙ্গে দেখা করব। মানে এই জিনিসগুলো আমার সঙ্গে হচ্ছে। আমি বুঝলাম না—আমি তার সঙ্গে কোনো সিনেমা করলাম না, কোনো কিছুই করলাম না, অথচ হয়ে গেলাম শাকিব খানের নায়িকা!

তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে না দেখে বরং ‘বড় ক্রেডিট’ হিসেবে দেখছেন রিমু।

তিনি বলেন, যাই হোক এটা আমার সবথেকে বড় একটা ক্রেডিট। আর এটা আমার শুনতে ভালোই লাগে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম