শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার


DhakaReport24.com || 2025-02-07
অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর এবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়। 

রেজাউল করিম মল্লিক বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 

এর আগে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম