শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

শেষ হলো শিল্পী সমিতির নির্বাচন, চলছে গণনা


DhakaReport24.com || 2022-01-28 19:25:15
শেষ হলো শিল্পী সমিতির নির্বাচন, চলছে গণনা

 

 

শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১২ মিনিট থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৬টা ১০ মিনিটে। এরপরে আর কোনো ভোটার ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচনে অভিনেতা ডা. এজাজ ছিলেন প্রথম ভোটার এবং শেষ ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। সব মিলিয়ে ভোট গৃহীত হয়েছে ৩৬৫টি। ভোটার ছিলেন ৪২৮ জন।

সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।

 

নির্বাচনে এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান।

 

আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন যারা:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি- চিত্রনায়ক রিয়াজ ও ডি এ তায়েব। সাধারণ সম্পাদক- নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে আছেন সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য হলেন—অমিত হাসান, ফেরদৌস আহমেদ, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া ও সীমান্ত।

 

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন যারা:

সভাপতি-মিশা সওদাগর, সহসভাপতি: মনোয়ার হোসেন ডিপজল-রুবেল। সাধারণ সম্পাদক, জায়েদ খান, সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারহান। কার্যকরী পরিষদের সদস্য: রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ ও নাদের খান।