বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

চাদরের নিচে থেকে টাকা দিচ্ছেন জায়েদ : নিপুণ


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2022-01-28 15:19:30
চাদরের নিচে থেকে টাকা দিচ্ছেন জায়েদ : নিপুণ
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় প্যানেলের সদস্য চিত্রনায়িকা নিপুণ।

সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের বিপক্ষে এই অভিযোগ তুলে নিপুণ বলেন, ‘চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন তিনি।’

আজ শুক্রবার বিএফডিসিতে সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ করেন। এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে শিল্পী সমিতির ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোটার ৪২৮ জন।

এবারের নির্বাচনে লড়ছেন গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটির সঙ্গে কাঞ্চন-নিপুণ প্যানেল। এবার সমিতির ভোটার ৪২৮ জন।

সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করছেন। তাদের প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সহ-সভাপতি খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অভিনেতা জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী অভিনেতা ফরহান।

এদিকে এ প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছে কাঞ্চন-নিপুণ প্যানেল। সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ প্যানেলে রয়েছেন- সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অভিনেতা আজাদ খান।