বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বিজয় দিবসে বিয়ে করলেন নায়িকা শশী


DhakaReport24.com || 2024-12-17
বিজয় দিবসে বিয়ে করলেন নায়িকা শশী

নায়িকা শারমীন জোহা শশী। পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান।

এদিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে সোমবার (১৬ ডিসেম্বর) বিয়ে করেছেন এ অভিনেত্রী।

শারমীন জোহা শশী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে বর খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত।’

এরপর বলেন, ‘পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবে।’

পোস্টের কমেন্ট বক্সে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ‘অভিনেতা রওনক হাসান লিখেছেন, অভিনন্দন অভিনন্দন আমার প্রিয় দুজন তোমাদের নতুন জীবন সুন্দর হোক, মনের মতো হোক।’ 

বিয়ে প্রসঙ্গ নিয়ে শশী গণমাধ্যমকে জানান, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে  বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম