রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

নতুন খবরে ভক্তদের চমকে দিলেন আনুশকা শর্মা


DhakaReport24.com || 2022-01-27 12:46:00
নতুন খবরে ভক্তদের চমকে দিলেন  আনুশকা শর্মা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিয়ের পর থেকেই সংসার ও সন্তানের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন । তবে কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন দারুণ কিছু কাজ নিয়ে ফিরছেন। সেই ধারাহিকতায় সম্প্রতি নতুন সিনেমার খবর নিয়ে ফিরেছেন তিনি। তবে এবার নতুন খবরে ভক্তদের চমকে দিলেন  আনুশকা শর্মা। দুটি ওটিটি প্লাটফর্মের সঙ্গে বিরাট অঙ্কের চুক্তি করলেন এই অভিনেত্রী।

জানা গেছে, ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৫ কোটি টাকা) চুক্তিতে আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিওর সঙ্গে। এই চুক্তির মাধ্যমে আনুশকার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে আগামী ১৮ মাসে ৮টি সিনেমা ও সিরিজ নির্মাণ করবে। নেটফ্লিক্সের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, দ্রুত এই প্রজেক্টের ৩টি কাজ তাদের প্লাটফর্মে দেখানো হবে। এছাড়া নেটফ্লিক্স নিশ্চিত করেছে আনুশকার আসন্ন ‘চক্র এক্সপ্রেস’ সিনেমাটিও এই প্রজেক্টের অংশ।

আনুশকা বলেন, ‘বিশ্ব এখন ক্রান্তিকাল পার করছে। এই অবস্থা আমাদের সিনেমাহল নির্ভরতা কমাতে হবে। আমার প্রতিষ্ঠানের এই উদ্যোগ আশা করছি চলচ্চিত্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

সর্বশেষ ‘জিরো’ সিনেমায় অভিনয় করেছিলেন আনুশকা শর্মা। এরপর থেকেই সিনেপর্দা থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।