বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

পরীমণির কলকাতায় যাওয়া অনিশ্চিত


DhakaReport24.com || 2024-09-15
পরীমণির কলকাতায় যাওয়া অনিশ্চিত

কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে। কিন্তু ছবিটি শেষ করাই এখন দুরূহ হয়ে পড়েছে। কেননা ভিসা জটিলতার কারণে কলকাতায় যাওয়া অনিশ্চিত পরীর। 

এ নিয়ে সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।

‘ফেলুবকশি’ সিনেমায় পরীমণি-সোহম ছাড়াও অভিনয় করেছেন মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমাইয় পরীর চরিত্রের নাম লাবণ্য। রহস্যময় এক চরিত্র। পরিচালনা করেছেন দেবরাজ সিনহা।

এদিকে কলকাতার আরও একটি সিনেমায় নাম লিখিয়েছেন পরী। তবে সেটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না। শুধু জানিয়েছেন বাংলাদেশেও শুটিং হবে সিনেমাটির। একটি আয়োজনের মাধ্যমে সমস্ত কিছু জানাবে প্রযোজনা সংস্থা। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম