বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

ওপার বাংলার সিনেমায় কাজ করতে চান সোহানা সাবা


DhakaReport24.com || 2024-09-03
ওপার বাংলার সিনেমায় কাজ করতে চান সোহানা সাবা

শেখ হাসিনার পতনের পর থেকেই চাপের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীরা। এমনকি সামাজিকমাধ্যমেও কটাক্ষের মুখে পড়ছেন অনেকেই। অনেক শিল্পীই আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন কিনেছিলেন কিংবা চেয়েছিলেন। তাদেরই একজন অভিনেত্রী সোহানা সাবা।

অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চলচ্চিত্রেও নজর কাড়েন সাবা। এবার জানা গেল, ওপার বাংলার সিনেমায় কাজ করতে চান তিনি।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে সাবা জানিয়েছেন, ভারতে কাজের সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি। অভিনেত্রী বলেন, আমরা চাইলেই আপনাদের দেশে কাজ করতে যেতে পারি। বাকি রইল ভিসা সমস্যা। সেটা আগেও ছিল। আসলে, আমরাই এখনও মানসিক দিক থেকে তৈরি নই।

অভিনেত্রীর ভাষ্য, ভারতীয় সিনেমার ভক্ত তিনি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্মাতা কৌশিক গাঙ্গুলির সিনেমার অন্ধ ভক্ত। তার নির্মিত ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘অর্ধাঙ্গিনী’অভিনেত্রীর ভীষণ প্রিয় সিনেমা। বলা যায়, কৌশিকের সিনেমায় অভিনয়ের জন্য মুথিয়ে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালে প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর ‘আয়না’চলচ্চিত্রে পা রাখেন সাবা। ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘ষড়রিপু’ সিনেমায় কাজ করে দারুণ প্রসংশা কুড়িয়েছেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম