বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

কোটা সংস্কার আন্দোলন

৬টি তাজা প্রাণের দায়ভার কে বা কারা নেবে: চমক


DhakaReport24.com || 2024-07-17
৬টি তাজা প্রাণের দায়ভার কে বা কারা নেবে: চমক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন কয়েকশ’।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের মতামত শেয়ার করছেন। বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তিনি লিখেছেন, হয়তো দু-একদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। হয় দাবি আদায় হবে, আর না হয় ভাগ্য খুব খারাপ হলে, হবে না। কিন্তু এই যে ছয়টি তাজাপ্রাণ। এটার দায়ভার কে বা কারা নেবে?

চমক আরও লিখেছেন, আর কি কোনো কিছুর বিনিময়ে, তাদের ফিরিয়ে আনা যাবে? আমরা মাঝে মাঝে এত নিষ্ঠুর কেনো হই?

অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন। রিয়া মনি নামের একজন লিখেছেন, আল্লাহ রহমত দান করুক ওদের।

জি এম মোস্তাফা আসিফ লিখেছেন, কোটা নয় মেধা হোক যোগ্যতার মাপকাঠি। নুরুল আমিন লিখেছেন, আল্লাহ সহায়। তানজিদ নামে আরেকজন লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম