বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

এবার আমেরিকা-কানাডায় মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’


DhakaReport24.com || 2024-04-17 11:18:00
এবার আমেরিকা-কানাডায় মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শক সমাদর বেশি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’। ১২৫টির বেশি হলে চলছে ছবিটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। সামাজিক মাধ্যমে এ খবর শাকিব খান নিজেই দিয়েছেন।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে শাকিব লিখেছেন, ঈদুল ফিতরে মুক্তির পর সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ১৯ এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় 'রাজকুমার' মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে 'রাজকুমার', ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে।

ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনি জানিয়েছেন, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’।

ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম