বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

৩০ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় কোরীয় গায়িকা


DhakaReport24.com || 2024-04-14 16:57:45
৩০ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় কোরীয় গায়িকা

জনপ্রিয় কোরীয় গায়িকা পার্ক বো রাম মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গায়িকার এজেন্সি জানুদু এন্টারটেইনমেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, একজন পরিচিত ব্যক্তির বাসায় আরও দুজন নারীর সঙ্গে ছিলেন বো রাম। সেখানে হঠাৎ হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টার দিকে মৃত্যু হয় এ তারকার। গায়িকা বো রামের আকস্মিক মৃত্যুর ঘটনা উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

এ গায়িকা মৃত্যুর ঠিক দশ দিন আগে গত ৩ এপ্রিল ‘আই মিস ইউ’ শিরোনামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। সম্প্রতি একটি ফুল অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে তার এজেন্সি।

২০১০ সালে ‘সুপারস্টার কেটু’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বো রাম। এরপর ২০১৪ সালে ‘বিউটিফুল’ শিরোনামের গানের মাধ্যমে গায়িকা হিসেবে ডেবিউ হয় তার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম