বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গে থাকতেন নোরা


DhakaReport24.com || 2024-04-06 16:36:00
এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গে থাকতেন নোরা

মেধা থাকা সত্ত্বেও অনেকে অবহেলিত থাকেন। মানসম্মত কাজ করেও কেউ কেউ থেকে যান আড়ালে। এসব দেখে মনে হয় ভাগ্যদেবতার আশীর্বাদ না থাকলে ভালো কাজের কদর পাওয়া যায় না। সে ভাগ্য নোরা ফাতেহির আছে। কেননা আইটেম গানে তিনি কোমর দুলালেই সিনেমা হিট হয়ে যায়।

তবে ভাগ্যদেবতার এই সন্তুষ্টি একদিনে পাননি নোরা। ক্যারিয়ারের শুরুর দিকে তার সঙ্গে মোটেও সখ্যতা ছিল না এই সুন্দরীর। ভীষণ কাঠখড় পোড়াতে হয়েছে। এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গে বাস করতে হয়েছে নোরাকে। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছেন তিনি। নোরা জানান, মাত্র ৫ হাজার রুপি নিয়ে ভারতে এসেছিলেন তিনি। এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গে থাকতে হতো সেসময়। 

তার কথায়, ‘এক হাজার ডলারের মূল্য তখন বুঝতাম না। একটা তিন কামরার ফ্ল্যাটে ৯ জন “উন্মাদ” মেয়ের সঙ্গে থাকতাম আর ভাবতাম নিজেকে কোথায় এনে হাজির করলাম।’ নোরা জানান, এখন পর্যন্ত সেই ‘বিভীষিকা’ তাকে তাড়া করে।

শুরুর দিকে প্রযোজনা সংস্থা ন্যায্য পারিশ্রমিক দিত না তাকে। ফলে কষ্ট করতে হতো ক্ষধায়। তিনি বলেন, ‘সংস্থা বড় পরিমাণ অর্থ কেটে নিয়ে আমাকে কম টাকা দিত। একটা ডিম আর এক টুকরা পাউরুটি খেতাম দিনে। নোরা জানান এমন পরিস্থিতিতে টিকে থাকা খুব কষ্টের ছিল তার জন্য। অবস্থা বেগতিক হলে নিয়েছিলেন চিকিৎসকের পরামর্শ। তবু জীবন যুদ্ধে পিছিয়ে যাননি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম