বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় খালিদ


DhakaReport24.com || 2024-03-19 17:23:00
বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় খালিদ

পুরো নাম খালিদ সাইফুল্লাহ। আশি ও নব্বইয়ের দশকের দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় নাম তিনি। ছিল ‘চাইম’ নামে একটি ব্যান্ডও। গেয়েছেন অসংখ্য কালজয়ী গান। সবকিছু রেখে পৃথিবীর ম্যায়া ত্যাগ করে গোপালগঞ্জ পৌর শহরের পুরাতন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। তার প্রথম জানাজা হয় সোমবার রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে। এরপর তাকে গোপালগঞ্জ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানেই দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে এদিন গোপালগঞ্জে তার জানাজায় উপস্থিত হন আত্মীয়স্বজন থেকে শুরু করে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ ভক্ত অনুরাগীরা। ঢাকা থেকে খালিদকে শেষ বিদায় জানাতে গোপালগঞ্জ ছুটে গেছেন প্রখ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ।

‘চাইম’ ব্যান্ডের এই ভোকালের বয়স হয়েছিল ৫৮ বছর। তার গাওয়া গানগুলোর মধ্যে ভীষণ জনপ্রিয়তা পায় সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম