বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

স্বামীর সঙ্গে মাহির আনুষ্ঠানিক বিচ্ছেদ


DhakaReport24.com || 2024-03-17 11:44:45
স্বামীর সঙ্গে মাহির আনুষ্ঠানিক বিচ্ছেদ

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন স্বামী রকিব সরকারের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

গত ফেব্রুয়ারির ১৬ তারিখ রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তবে, ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

সাক্ষাৎকারে রকিব সরকার প্রসঙ্গে মাহি বলেন, আমি রকিবের সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারব না। আমরা দুজনেই এ সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তবে যখন দেখেছি লাভ হচ্ছে না, তখন চেষ্টা ছেড়ে দিয়েছি। এক সঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। এ সময় অভিনেত্রী আরও বলেন, রকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। ফারিশের বিষয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন সেসব বিষয়ে কথা হয়। আমাদের সম্পর্ক নেই; কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।

প্রসঙ্গত, মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিয়ে। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। যার নাম রাখেন ‘ফারিশ’।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম