বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

শাকিব খানের ‘রাজকুমার’ ছবির টাইটেল গানে বালাম-কোনাল


DhakaReport24.com || 2024-03-17 10:14:30
শাকিব খানের ‘রাজকুমার’ ছবির টাইটেল গানে বালাম-কোনাল

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়ে বাজিমাত করে দিয়েছিলেন বালাম-কোনাল। মানুষের মুখে মুখে ফিরেছে গানটি। এবার এই কণ্ঠশিল্পীদ্বয় কণ্ঠে তুললেন কিং খানের মুক্তি প্রতিক্ষীত ‘রাজকুমার’ সিনেমার গান। এই গানটি ছবির টাইটেল গান হিসেবে থাকছে।

গানের শিরোনাম ‘রাজকুমার’। এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর সংগীতে আছেন আকাশ সেন। বলে রাখা ভালো, এই চতুর্ভুজ জুটির সৃষ্টি ছিল ‘ও প্রিয়তমা’।

এরইমধ্যে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে করা হয়েসুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়ে বাজিমাত করে দিয়েছিলেন বালাম-কোনাল। মানুষের মুখে মুখে ফিরেছে গানটি। এবার এই কণ্ঠশিল্পীদ্বয় কণ্ঠে তুললেন কিং খানের মুক্তি প্রতিক্ষীত ‘রাজকুমার’ সিনেমার গান। এই গানটি ছবির টাইটেল গান হিসেবে থাকছে।

গানের শিরোনাম ‘রাজকুমার’। এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর সংগীতে আছেন আকাশ সেন। বলে রাখা ভালো, এই চতুর্ভুজ জুটির সৃষ্টি ছিল ‘ও প্রিয়তমা’।

এরইমধ্যে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে করা হয়েছে শুটিং। এতে ঠোঁট মিলিয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ও শাকিব।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।ছে শুটিং। এতে ঠোঁট মিলিয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ও শাকিব।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম