বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

নিপুণ শুধু আমাকে না, আমার ছেলেকেও ম্যানেজ করেছে: ইলিয়াস কাঞ্চন


DhakaReport24.com || 2024-03-16 17:33:30
নিপুণ শুধু আমাকে না, আমার ছেলেকেও ম্যানেজ করেছে: ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে আবার আলোচনার জন্ম দিয়েছে ইলিয়াস কাঞ্চনের পদত্যাগ। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানালেন তিনি কেন নিপুণের প্যানেলে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

সংবাদমাধ্যম অনুযায়ী, বড় একজন রাজনীতিবিদের অনুরোধে শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি। 

ইলিয়াস কাঞ্চনের ভাষ্য, নির্বাচনে দাঁড়াতে নিপুণ শুধু আমাকে না, আমার ছেলেকেও ম্যানেজ করেছে। তবু আমি দাঁড়াতাম না। আমাদের দেশের বড় একজন রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন। কারণ, তার প্রতি আমার একটা ভালোবাসা-শ্রদ্ধা রয়েছে, যার কারণে আমার এ জায়গায় আসতে হয়েছে। 

ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমার তরফ থেকে কোনো ক্রটি আমি করিনি। ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হতো। বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে, কিন্তু আমরা সেটিও করতে পারিনি। আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো আর সব করতে পারে না।

বালাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই জানা যায়, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেও পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন নিপুণ আক্তার।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম