বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

পরীমণির সঙ্গে সিনেমা, যা বললেন সোহম


DhakaReport24.com || 2024-03-16 12:28:30
পরীমণির সঙ্গে সিনেমা, যা বললেন সোহম

কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। সঙ্গে আছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে দেখা যাবে তাদের দুজনকে। এবার পরীমণির সঙ্গে নবাম লেখানো এই ছবিটি নিয়ে কথা বললেন সোহম।

ছবিটিতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে সোহমকে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই ছবিতে আসলে অনেক কিছুই প্রথম। প্রথমবার এই প্রোডাকশনের সঙ্গে কাজ। প্রথমবার ডিটেকটিভ হয়ে ওঠা।

ছবিটিতে নিজের চরিত্র নিয়ে অভিনেতা বলেন, প্রথমেই বলেছি, এই ছবিতে অনেক কিছুই প্রথম আমার। আগে কখনও ডিটেক্টিভের চরিত্রে অভিনয় করিনি। একবার নয়, একাধিকবার গল্পটা শুনেছি। লেখক অনেক নতুনত্ব যোগ করেছে প্রতিবার। শেষে গল্পের বুনোটটা আমার পছন্দ হয়েছে। তখন মনে হলো ছবিটা নিয়ে এগোনো যায়। এমনকি পরিচালক দেবরাজের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। 

সোহম অভিনীত সবশেষ ছবির ‘প্রধান’। এতে দেবের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। এবার ঢালিউডের অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন তিনি। মার্চের শেষে জ্বলে উঠে ‘ফেলুবকশি’র ক্যামেরা ও লাইট। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম