বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

মাসব্যাপী ইফতার করাবেন ডিপজল ও মিশা


DhakaReport24.com || 2024-03-13 19:43:15
মাসব্যাপী ইফতার করাবেন ডিপজল ও মিশা

এফডিসিতে মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন বাংলা সিনেমার মুভি লর্ডখ্যাত জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। প্রতিদিন এফডিসির ক্যানটিনের সামনে এই ইফতার আয়োজন চলবে।

ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন দুই অভিনেতা। জানা গেছে, প্রথম রমজানে মিশা সওদাগর নিজে উপস্থিত হয়ে সবাইকে নিয়ে ইফতার করেন। এই আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই-ই ইফতার করার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, রমজান মানে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা। আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এই রমজানে বাসায় হরেক রকমের খাবার খাবো। কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে সেটা তো হতে পারে না। তাই কয়েকশো লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি মিশা সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নয়, এখানে এফডিসির সব শ্রেণির মানুষ ইফতার করতে পারবে।

অভিনেতা আরও বলেন, রমজান উপলক্ষে বাজারে সবকিছুর দাম চড়া। এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনদের এই চড়া দামে কিছু কিনে ভালোভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই৷ তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপজল ভাই ও আমি মিলে এই উদ্যোগটি নিয়েছি।

সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারে। আশা করছি, এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবেই সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন, ইনশাআল্লাহ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম