রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

‘খায়রুন লো’ গানের গীতিকার ওয়াদুদ আর নেই


DhakaReport24.com || 2024-03-13 12:14:00
‘খায়রুন লো’ গানের গীতিকার ওয়াদুদ আর নেই

খায়রুন লো তোর লম্বা মাথার কেশ/ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...’ গানটির গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর নেই। গতকাল ১২ মার্চ মারা গেছেন তিনি। মৃত্যুকালে এ গীতিকারের বয়স হয়েছিল ৫৩ বছর।

ওয়াদুদ রঙ্গিলার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানান তার ভায়েরা জামিল হোসেন সরকার। তিনি বলেন, ‘গীতিকার চার দিন আগে স্ট্রোক করেছিলেন। আজ সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ওয়াদুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। স্ট্রোকের পর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

গান লেখার পাশাপাশি অভিনয়, ও লেখালেখি করতেন ওয়াদুদ। খায়রুন সুন্দরী সিনেমায় রফিক চরিত্রে ছিলেন তিনি। এছাড়া  চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে দেখা গেছে তাকে। মঞ্চ নাটকেও অভিনয় করতেন তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম