বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

শাকিব খানের নায়িকা মিমি ও নাবিলা


DhakaReport24.com || 2024-03-11 12:39:15
শাকিব খানের নায়িকা মিমি ও নাবিলা

জল্পনার অবসান। চূড়ান্ত হলো শাকিব খানের ‘তুফান’ সিনেমার নায়িকাদ্বয়। সিনেমার নাম ঘোষণার পরেই শোনা যাচ্ছিল বিভিন্ন অভিনেত্রীর নাম। তাদের মধ্যে কলকাতার যে নায়িকার অভিনয়ের গুঞ্জন চলছিল, সেটা সত্য হয়েছে। তবে দেশের যিনি অভিনয় করবেন, তার নাম কেউ কল্পনাও করেননি।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। সেকারণে ধারণাই করা হচ্ছিল, এতে একজন টলিউডের নায়িকা থাকবেন।

চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তুফান’ ছবিতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী। এই ছবিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি।

মিমি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’

অন্যদিকে ‘আয়ানাবাজি’ সিনেমার মাধ্যমে নজরকাড়া নাবিলাকেও দেখা যাবে এই সিনেমায়। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরবেন তিনি।

ছবি প্রসঙ্গে নাবিলা বলেন, ‘একরকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতোদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’

এদিকে শাকিব খানের বিপরীতে মিমি ও নাবিলাকে চুক্তিবদ্ধ করে তৃপ্তির ঢেুকুর তুলছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের মতে, এই ছবি মুক্তি পেলে ঠিকই দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়বে। তা ছাড়া ছবিটি যেহেতু পরিচালনা করবেন রায়হান রাফী, তাই তাদের প্রত্যাশা আকাশচুম্বী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম