বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’


DhakaReport24.com || 2024-03-11 11:19:45
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৬তম আসরে সবার ওপরে পারমাণবিক বোমা আবিষ্কারকের বায়োপিক ‘ওপেনহাইমার’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি।

পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমাটি এবারের অস্কারে জিতে নিল সেরা সিনেমার পুরস্কার।

এবারের অস্কারের সেরা সিনেমার ক্যাটাগরি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল মনোনয়ন তালিকা ঘোষণার আগে থেকেই। এ বিভাগে মনোনয়ন তালিকায় আরও ছিল— ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা সিনেমার পুরস্কার ছাড়াও সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি জিতেছেন সেরা অভিনেতার অস্কার। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এ ছাড়া সিনেমাটির জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছে হয়তে ফন হয়তেমা। সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা মৌলিক আবহসংগীতের অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন।

উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম