বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

এখনই মা হচ্ছেন না পরিণীতি চোপড়া


DhakaReport24.com || 2024-03-10 19:52:30
এখনই মা হচ্ছেন না পরিণীতি চোপড়া

গত বছর সেপ্টেম্বর মাসে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পাঁচ মাস পেরোতেই না কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী। এমন খবর ইতোমধ্যেই বেশকিছু ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছিল। তবে অভিনেত্রী এখনই মা হচ্ছেন না। তার পারিবারিক সূত্র থেকে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় এমনটাই নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের দেখে পেট ঢাকতে চেষ্টা করেছেন পরিণীতি। এরপরই নেটপাড়ার একাংশ ধারণা করে তিনি অন্তঃসত্ত্বা। তবে সেই ধারণা বদলে দিতেই পরিণীতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা নন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ‘কারও ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে আলোচনা করা একদমই ঠিক নয়। তিনি এখনই মা হচ্ছেন না। এ বিষয় নিয়ে প্রকাশিত সংবাদে বিরক্ত পরিণীতি।’

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। অভিনয়ের পাশাপাশি পরি নিজের নতুন সংগীত ক্যারিয়ার শুরু করেছেন। ইতোমধ্যে মুম্বাইতে একক কনসার্টও করেছেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম