ফের বিয়ে করেছেন রাখি সাওয়ান্তের প্রাক্তন আদিল খান দুরানি। সামাজিক মাধ্যমে ফলাও করে জানিয়েছেন তিনি। তবে আদিলের আনন্দ সংবাদে সুখে নেই রাখি। প্রাক্তনের বিরুদ্ধে গলা চড়িয়ে অভিযোগ তুলেছেন, তার শরীর নিয়ে খেলা করেছে আদিল।
সোশ্যাল মিডিয়ায় আদিলের বিরুদ্ধে এমন ব্রক্ষ্মাস্ত্র ছেড়েছেন রাখি। তিনি লিখেছেন, আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষন্নতার মধ্য দিয়ে যাচ্ছি। এসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু আমি হেরে যাইনি।
এদিকে এর আগে আদিল অভিযোগ তুলেছিলেন রাখিই জেলের ভাত খাইয়েছেন তাকে। তবে বিতর্কিত এ অভিনেত্রী জানিয়েছিলেন, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্য ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খান আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।
আদিলের বিরুদ্ধে নগ্ন ভিডিও ধারণের অভিযোগও এনেছিলেন রাখি। আদিল নাকি জোরজবরদস্তি তার নগ্ন ভিডিও বানিয়ে টাকার জন্য সেসব বিক্রি করে দিয়েছেন। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাখি দাবি করেছিলেন, আদিল তার কিছু নগ্ন ভিডিও শুট করেছিলেন। আর টাকার লোভে সেগুলো বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেছেন রাখি।
২০২২ সালের ২৯ মে মুম্বাইয়ের ওশিওয়ারাতে বিয়ে হয় রাখি-আদিলের। তবে বিয়ের কথা গোপন রেখেছিলেন তারা। আদিল সেসময় প্রাথমিকভাবে বিয়ের খবর অস্বীকার করে গেলেও মেনে নেন। সঙ্গে মিডিয়াকে জানান, পরিবারের তরফে কিছু সমস্যা থাকায় তিনি বিয়ের খবর সামনে আনতে চাননি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম