বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নয়নতারার নতুন ইঙ্গিত


DhakaReport24.com || 2024-03-08 10:55:45
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নয়নতারার নতুন ইঙ্গিত

কয়েকদিন ধরে দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার বিচ্ছেদের জল্পনা শোনা যাচ্ছে। তা আরও উসকে দিলেন তিনি। সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করলেন নায়িকা। তাতেই হইচই পড়ে নেটদুনিয়ায়।

খ্রিস্টান পরিবারে জন্ম নয়নতারার। পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন। একসময় তার সঙ্গে প্রভুদেবার সম্পর্কের গুঞ্জন শোনা যেত। ২০১৫ সালে দক্ষিণী পরিচালক ভিগনেশ শিবনের পরিচালনায় ‘নানুম রাউডি ধান’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেই থেকেই প্রেম। ২০২২ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন দুজন। সেই বিয়েতে শাহরুখ খানও উপস্থিত ছিলেন।

ওই বছরের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তান উইয়ার ও উলাগামের জন্মের কথা জানান নয়নতারা ও ভিগনেশ। তা নিয়ে বিস্তর হইচই হয়। সারোগেসির নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে তারকা দম্পতির বিরুদ্ধে। কারণ, নিয়ম অনুযায়ী বিয়ের অন্তত ৫ বছর পর কোনো দম্পতি সারোগেসির আবেদন করতে পারেন। যদিও পরে জানা যায়, বছর ছয়েক আগে রেজিস্ট্রি সেরে রেখেছিলেন নয়নতারা-ভিগনেশ।

ফলে এই বিতর্ক এখন অতীত। বর্তমানে নয়নতারা-ভিগনেশের সম্পর্কে ভাঙনের জল্পনায় সরগরম দাক্ষিণাত্য। আর পরিস্থিতিতেই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, উমম…হারিয়ে যাচ্ছি আমি।

অভিনেত্রীর এই পোস্টেই তোলপাড় সামাজিক মাধ্যম। অনেকেই এই স্টোরির স্ক্রিনশট শেয়ার করে মন ভাঙার ইমোজি দিয়েছেন। অবশ্য এই জল্পনা নিয়ে নয়ন বা ভিগনেশ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম