বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়: ইলিয়াস কাঞ্চন


DhakaReport24.com || 2024-03-07 14:10:00
শিল্পী সমিতির নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়: ইলিয়াস কাঞ্চন

অধিকাংশ মানুষেরই ক্ষমতার প্রতি মোহ রয়েছে। একবার পেলে সহজে ছাড়তে চান না। ব্যতিক্রম দেখা যাচ্ছে জনপ্রিয় নায়ক ও শিল্পী সমিতির বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনের ক্ষেত্রে। সংগঠনটির আসন্ন ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সভাপতি হওয়ার আর ইচ্ছা নেই তার।

তবে খুব যে খুশি মনে চলে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন তা কিন্তু না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যাচ্ছেন তিনি। আফসোস ও আক্ষেপ নিয়ে ত্যাগ করছেন সমিতি। সেইসঙ্গে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়ে থাকে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

কাঞ্চন বলেন, এর আগে নির্বাচন কমিশনার ছিল। তখনো আমার কানে এসেছে, শিল্পী সমিতির নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়। এই নির্বাচনেও টাকার ছড়াছড়ি হয়েছে, আমি তো নিজের চোখে দেখলাম।

এ সময় টাকার ছড়াছড়ি হয়? এমন প্রশ্নের উত্তরে এ নায়ক বলেন,  আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। যিনি শোনেন তিনিই বলেন, শিল্পী সমিতির নির্বাচনে টাকার ছড়াছড়ি কেন হবে? কেন এখানে টাকা দিয়ে ভোট কিনতে হবে। এই সমিতির পদ-পদবি ভিন্ন উপায়ে আয়রোজগার করার সিস্টেম। তাই নির্বাচনে জিততে প্রকৃত শিল্পীদের বাইরে সবাই মরিয়া হয়ে ওঠেন।

তিনি আরও বলেন, এটা তো হওয়া উচিত নয়। টাকার ছড়াছড়ি হওয়ার প্রধান কারণ হচ্ছে, নাম উল্লেখ না করেই বলছি, কিছু মানুষ এখানে আছেন, যাঁরা নির্বাচন করতে চান, তাঁদের টাকা আছে। টাকা থাকলেও তাঁদের বেশির ভাগ প্রকৃত শিল্পী হতে পারেননি। শুধু শিল্পী সমিতির সদস্য হওয়ার কারণে, সুধী সমাজ বলি বা সমাজের ভালো জায়গা বলি, অবলীলায় তাঁরা যেতে পারেন। শুধু শিল্পী সমিতির সাইনবোর্ডটা থাকলে সুবিধা হয়। পদ-পদবির কারণে অনেক ভালো ভালো জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হয়। তাঁরাও দেখা গেছে, শিল্পী সমিতির পদ-পদবির কারণে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছেন, বসে আড্ডা দিতে পারছেন; অথচ চলচ্চিত্রে তাঁদের কোনো ভ্যালু নেই। কারণ, তাঁদের সেই অর্থে ছবি নেই। কেউ তো আবার ঠিকমতো অভিনয়টাও জানেন না। শুধু কৌশল খাটিয়ে, টাকাপয়সা খরচ করে শিল্পী সমিতিতে সদস্যপদ হয়ে সব জায়গায় যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। সত্যি বলতে, তাঁরা মোটেও প্রকৃত শিল্পী হতে পারেননি। তাই সমিতির মাধ্যমে প্রকৃত শিল্পীদের প্রতিনিধি হয়ে নিজেদের বিশাল কিছু মনে করা শুরু করেন! পদাধিকারবলে সুধী সমাজের নানা দাওয়াতে জায়গা করে নেন। প্রকৃত শিল্পীর বাইরে ওই সংখ্যাও অধিক। সংখ্যায় যাঁরা অধিক, তাঁরা নির্বাচনে যেসব প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন, তাঁদের সবার কাছ থেকে টাকা নেন। এক রকম প্রতারণাও করেন। যাঁরা প্রকৃত শিল্পী, শুধু তাঁদের ভোটাধিকার থাকলে এ ধরনের সমস্যা হতো না। আমার কথা হচ্ছে, অন্যরা সহযোগী হিসেবে থাকুন, কিন্তু ভোটাধিকার না থাকলে নির্বাচন ঘিরে এত আওয়াজও হতো না। সহযোগী শিল্পীরা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন, শুধু ভোট দিতে পারবেন না। এবারের পিকনিকে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, মেয়েরা মেয়েরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছেন। এসব ঘটনা যেখানে ঘটে, সেখানে তো সভাপতি হিসেবে পরিচয় দিতে আমি রাজি নই। আমাকে নিয়েও দেখলাম এমন সব সদস্য কথা বলেছেন, যা কোনো দিন বলার কথা নয়। এসব সমিতির এখনকার অবস্থার কারণে সম্ভব হয়েছে। এখানে ঈদের সময় এলে সহযোগী সদস্যদের অনেককে টাকাপয়সা দিতে হয়। এবারও হয়েছে। কিন্তু আমি এসব সমর্থন করিনি। কারণ, আমি নির্বাচন করব না সিদ্ধান্ত নিয়েছি। তাই দিইনি। অন্যরা তো করবেন, তাঁরা ঠিকই দিয়েছেন। এসব বজায় রেখেছেন।

২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। অন্যদিকে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেকারণে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নিজের প্যানেলের জন্য সভাপতি পদপ্রার্থী খুঁজে বেড়াচ্ছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম