শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মৌসুমী মৌ হাসপাতালে


DhakaReport24.com || 2024-03-02 15:32:45
মৌসুমী মৌ হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। সামাজিক মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন। নিজের ফেসবুকে মৌ লিখেছেন, ফুসফুসে ইনফেকশনের কারণে আজ (গতকাল শুক্রবার) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো। 

এরপর তিনি লেখেন, জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়। 

সবশেষে তিনি লেখেন, এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেম। কেউ জিতে কেউ হারে!

কিছুদিন আগে বিয়ে করেছেন মৌসুমী মৌ। সামাজিক মাধ্যমে সে খবর নিজেই জানিয়েছিলেন। এবার জানালেন অসুস্থতার খবর। এক দশক ধরে বিনোদন অঙ্গনে আছেন মৌসুমী মৌ। অভিনয় ও উপস্থাপনায় সাবলীল তিনি। ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন। অভিনয় করেছেন ওয়েবফিল্মেও।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম