রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অজগর পুষছেন মিথিলার স্বামী সৃজিত


DhakaReport24.com || 2024-02-24 12:35:00
অজগর পুষছেন মিথিলার স্বামী সৃজিত

সারমেয় কিংবা বিড়াল নয়, পোষ্য একেবারে সাপ! তাও আবার পাইথন বা অজগর। যার আদি নিবাস সুদূর আমাজনের জঙ্গল।

কলম্বিয়া থেকে পোষ্য পাইথনকে নিজের বাড়িতে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজেই সামাজিক মাধ্যমে পরিবারের নতুন সদস্যটির খবর দিলেন পরিচালক। তারপর থেকেই শোরগোল।

ফেসবুক পোস্টে তিনি যদিও পোষ্যের নাম প্রকাশ্যে এনেছেন। সাধ করে পাইথনের নাম রেখেছেন উলুপী। যে শব্দ হিন্দু পুরাণে নাগকন্যার পরিচয়। সাপের নামও সেই অনুসারেই রেখেছেন। সৃজিত লিখেছেন, ‘বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।’

সিনেমার পর্দায় পাইথন পোষার ঘটনা সাধারণ, কিন্তু তাই বলে বাস্তব জীবনে! সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছাই এবার পূরণ করলেন পরিচালক। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্রসহ দিন দশেক আগেই আমাজন থেকে আনা পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছে তিনি। তবে এখনও পর্যন্ত আদুরে পোষ্যর কোনো ছবি ফাঁস করেননি সৃজিত।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম