বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ফেরদৌসের হাতে নৌকা তুলে দিলেন ঋতুপর্ণা


DhakaReport24.com || 2024-02-22 20:23:15
ফেরদৌসের হাতে নৌকা তুলে দিলেন ঋতুপর্ণা

টলিউডে অভিনয়ের সূত্র ধরে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন ফেরদৌস। সেখানে বেশ জনপ্রিয়তা আছে তার। ওই জায়গা থেকে টালিগঞ্জে বন্ধুর সংখ্যা কম না এ নায়কের। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বন্ধুত্বটা বেশিই গভীর। 

এদিকে আজ বৃহস্পতিবার ঢাকা এসেছেন ঋতুপর্ণা। প্রিয় বন্ধু ফেরদৌসের সঙ্গে একই অনুষ্ঠানে দেখা হয়েছে তার। সেসময় ফেরদৌসের হাতে নৌকা তুলে দেন ঋতুপর্ণা। 

আগামী এপ্রিলে বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের জন্মমাস । তার স্মরণে আগামী ২০ ও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব।’

মূলত ওই উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন অভিনেত্রী। সেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন নায়ক-সংসদ সদস্য ফেরদৌসও। সেখানেই ঋতুপর্ণার হাতে আওয়ামী লীগের প্রতীক হিসেবে নৌকা তুলে দেন তিনি।

এ সময় ফেরদৌসকে তিনি বলেন, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আই অ্যাম প্রাউড অব হিম। কাজের থেকে আমাদের বন্ধুতের জায়গাটা বিশাল। আমরা সবসময় আলোচনা করতাম আরও ভালো কাজ কিভাবে করা যায়। ওর একটা স্বপ্ন ছিলো। সেটা পূরণ হয়েছে। আমি জানি ও ভালো একজন মানুষ। ও মানুষের জন্য ভালো কাজ করবে এটা আমি জানি। সবার একদম রাইট চয়েস।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম