বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

সংসদ থেকে দূরেই রয়ে গেলেন মাহি


DhakaReport24.com || 2024-02-15 14:24:45
সংসদ থেকে দূরেই রয়ে গেলেন মাহি

সংসদ সদস্য হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে শেষে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেখানেও গটে বিপর্যয়। নির্বাচনে গোহারা হারেন তিনি।

এদিকে নৌকা না পেয়ে ট্রাক নিয়ে সংসদে যেতে ব্যর্থ মাহি শেষমেশ ভরসা করেছিলেন সংরক্ষিত আসনের ওপর। সংগ্রহ করেছিলেন মনোনয়ন। কিন্তু সংসদে থেকে দূরেই রয়ে গেলন তিনি। কেননা সংরক্ষিত আসনও দেওয়া হয়নি এ নায়িকাকে।

এদিকে শুধু মাহি নন, এবার কারও ভাগ্যে জোটেনি সংরক্ষিত আসনের সদস্য পদ। লাকী ইনাম, সুজাতা বেগমের মতো প্রবীণ শিল্পী থেকে শুরু করে ছিলেন এ প্রজন্মের সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়ার মতো তারকারা। 

এছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনিও পাননি সংরক্ষিত আসনের সদস্য পদ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম