বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

শাকিব খানের অপেক্ষায় কৌশানি


DhakaReport24.com || 2024-02-15 09:39:15
শাকিব খানের অপেক্ষায় কৌশানি

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ের জন্য কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। এই সিনেমায় তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সম্প্রতি শুটিং স্পটে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এ সিনেমায় তার অভিনীত চরিত্র সম্পর্কে জানতে চাইলে কৌশানী বলেন, সবার জীবনে কিছু অজানা গল্প থাকে। যেটা বাইরের কেউ জানতে পারে না। এই সিনেমাটিতে তেমনি একটি চরিত্রে অভিনয় করছি। সাধারণত দর্শকরা আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত। কিন্তু এই সিনেমায় আমাকে ভিন্নভাবে পাবেন দর্শক। 

কৌশানী বলেন, যদিও বাংলাদেশের সিনেমায় আমার অভিষেক হয়েছিল রোমান্টিক একটি চরিত্র দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিনেমাটি মুক্তি পায়নি। এটি এখানে আমার দ্বিতীয় সিনেমা। 

দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, হাল সময়ে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব শাকিব খানের। আমিও এই সুপারস্টারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ইতিমধ্যে বেশ কিছু বড় হাউজের সঙ্গে কথাও হয়েছে। দেখা যাক কী হয়।   

জানা গেছে, এই সিনেমার প্রযোজক এবং নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তবে এর মধ্যে বদলে যায় দৃশ্যপট, সঙ্গে নায়িকাও। শুরুতে নায়িকা মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়ে কিছুদিন শুটিং করেন এবং হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এর পর তার পরিবর্তে পরীমনির অভিনয় করার কথা থাকলেও সেটি আর হয়নি।

পরে এই ছবিতে যুক্ত হন কৌশানি মুখার্জি।  কৌশানি এর আগেও ২০২১ সালে বাংলাদেশে এসেছিলেন এবং অভিনয় করেছিলেন বাংলাদেশের ‘প্রিয়া রে’ সিনেমায়। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটি পরে আর আলোর মুখ দেখেনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম