বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবের ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ


DhakaReport24.com || 2024-02-14 16:48:00
শাকিবের ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

ঝড়ের আভাস মিলেছিল আগেই। জানা গিয়েছিল, ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করা হবে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ফার্স্টলুক পোস্টার। এরপর থেকেই সুপারস্টারের অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছিলেন।

অবশেষে এলো সেই দিন। ঘোষিত তারিখেই প্রকাশ করা হলো ছবির পোস্টার। এরপরই প্রত্যাশা অনুযায়ী ঝড় বইছে ফেসবুকে। শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। পোস্টারে কেবল শাকিব খানকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নতুনত্ব না থাকলেও উপস্থাপনায় আছে ভিন্নতা। রক্তমাখা হাত-মুখ, চুল এলোমেলো। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন শত্রুর বুকে কাঁপন ধরে যায়।

সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া টলিউডের পায়েল সরকারকে দেখা যাবে। খলনায়কের ভূমিকায় রাহুল দেব। আরও অভিনয় করবেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ।

বহুল প্রতীক্ষিত এই ‘দরদ’ সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত নয়। তবে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম