বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

মিঠুনকে ফোন মোদির, নিলেন স্বাস্থ্যের খবর


DhakaReport24.com || 2024-02-12 11:20:45
মিঠুনকে ফোন মোদির, নিলেন স্বাস্থ্যের খবর

হাসপাতালে ২৪ ঘণ্টা পার! চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন চক্রবর্তী। মেগাস্টারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল উদ্বিগ্ন। রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে ছুটে গিয়েছেন তৃণমূলের সক্রিয় তারকা সাংসদ-বিধায়করাও।

রোববার দিল্লি থেকে ফিরে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। জয়পুরে শুটিংয়ের ফাঁকেই ফোনে খোঁজ নিয়েছেন রুদ্রনীল ঘোষ। এবার মিঠুন চক্রবর্তীকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ভারতীয় গণমাধ্যমের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে ‘সেনাপতি’র দ্রুত সুস্থতা কামনা করতেই ফোন করেছিলেন মোদি। সব ঠিক থাকলে, আজ সোমবার মিঠুন চক্রবর্তী হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে খবর।

যদিও পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও মহাগুরুর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পরীক্ষায় মস্তিষ্কে কোনো ক্লট পাওয়া যায়নি। তবে শরীরের ডান দিকটা দুর্বল রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম