বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

১২ বছরের সংসার জীবনের ইতি টানলেন এষা


DhakaReport24.com || 2024-02-07 13:12:15
১২ বছরের সংসার জীবনের ইতি টানলেন এষা

তারকাদের সংসার ভাঙনের খবর নতুন কিছু নয়। দিন দিন যেন এটি ব্যাধি হয়ে উঠছে। ১২ বছরের সংসার ভাঙল বলিউড অভিনেত্রী এষা দেওলের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নিশ্চিত করেছে ভরত তখতানির সঙ্গে এষা দেওলের বিচ্ছেদের খবর।

ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ‘আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই চরম মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সন্তান। আশা করব, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হবে।’

গেল মাসেই গুঞ্জন উঠেছিল এ তারকা দম্পতির বিচ্ছেদের। আর এক মাস না যেতেই সে গুঞ্জনে সিলমোহর দিলেন এষা। তবে এশা ও ভরতের সংসার কেন ভাঙল, সে বিষয় জানা যায়নি।

এর আগে মা হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের যেকোনো অনুষ্ঠানে এশা একা উপস্থিত হয়েছেন। অবশ্য দেওল পরিবারের অনুষ্ঠানে আবার এষাার সঙ্গে স্বামী ভরতকে দেখা যেত। দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতেই থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর।

জানা গেছে, এষাার স্বামী নাকি বেঙ্গালুরুতে তার প্রেমিকার সঙ্গে থাকেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এষাা বা ভরত কেউই।

উল্লেখ্য, ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা দেওল। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়।

২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘কোই মেরে দিল সে পুছে’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় এশার। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান এশা। এষাকে দেখা যায় ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘কাল’ ইত্যাদি সিনেমায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম