বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

‘অর্ধাঙ্গিনী’ টেলিফিল্মে মৌসুমী


DhakaReport24.com || 2024-02-03 11:28:45
‘অর্ধাঙ্গিনী’ টেলিফিল্মে মৌসুমী

যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। মা, বোন ও সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি শুটিং করছেন অভিনেত্রী। শুরু করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি টেলিফিল্মের কাজ। 

বিডি ফিল্মস ইউএসএর ব্যানারের টেলিফিল্মটির শুটিং হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। সৈয়দ আর ইমন পরিচালনা করছেন।

নির্মাতা সৈয়দ আর ইমন গণমাধ্যমকে জানান, সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হচ্ছে ‘অর্ধাঙ্গিনী’। গল্প এগিয়ে যাবে মৌসুমীকে কেন্দ্র করে।

টেলিফিল্মটি নিয়ে মৌসুমী মিডিয়া জানান, আমার এখন চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষের সর্বোচ্চ ভালোবাসা পেয়েছি। বড় পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে। এই সময়ে নতুনদের সঙ্গে কাজ করতে চাই। তবে অর্ধাঙ্গিনীর গল্পটা খুব সুন্দর। মনে নাড়া দেওয়ার মতো একটি গল্প।

মৌসুমী ছাড়া অর্ধাঙ্গিনীতে আরও অভিনয় করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, আবুল হোসেন, সোহেল রানা, নাঈম ভূঁইয়া, রেহানা চৌধুরী লিয়া, জয় চৌধুরী, মামুন রশিদসহ অনেকে।  ‘অর্ধাঙ্গিনী’ প্রযোজনা করছেন তরিকুল ইসলাম মিঠু। সংগীত আয়োজনে মেহেদী হাসান তামজিদ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম