পুনম পাণ্ডের শরীরে অল্প বয়সেই বাসা বেঁধেছিল সার্ভিক্যাল অর্থাৎ জরায়ু ক্যানসার। অবশেষে মাত্র ৩২ বছর বয়সেই মৃত্যুর কাছে হেরে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। এ খবরে বলিউডপাড়ায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে হঠাৎই বলিউড অভিনেত্রী পুনম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। তার ম্যানেজার পারুল চাওলা এই খবর প্রকাশ্যে আনেন। দীর্ঘদিন ধরে তিনি সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। অবশেষে উত্তরপ্রদেশের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলোচিত-সমালোচিত এই নায়িকা।
পুনমের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না বলিউড। প্রিয় অভিনেত্রী নেই তা কিছুতেই হজম করতে পারছেন না ভক্তরাও। এই সেদিনের কথা, গোয়ায় গিয়েছিলেন ঘুরতে। সেখানকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। এখনও ইন্সটাগ্রামে জ্বলজ্বল করছে সেই পোস্ট, তবে পুনম আর নেই। এখনও পুনমের সেই পোস্টে নানা মন্তব্য করে চলেছেন ভক্তরা। বেশিরভাগ ভক্তই এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না তিনি আর নেই।
তবে কী তিনদিন আগে গোয়াতেই ছিলেন পুনম? হঠাৎ কি তাহলে শারীরিক অবস্থার অবনতি হয়? এ সব প্রশ্ন ঘুরছে ভক্তমহলে। বরাবরই খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরতে পছন্দ করতেন পুনম।
তিন দিন আগে শেষ ইনস্টাগ্রাম পোস্টেও বুক খোলা পোশাকে ধরা দেন পুনম। সাদা কালো পোশাকে গোয়ায় প্রোমোদতরীতে দেখা যায় তাকে। ইনস্টাগ্রামের সেই ভিডিওতে দেখা যায়, সাবলীল ভঙ্গিতে হেঁটে চলেছেন। গোয়ার সেই ছবির ক্যাপশনে জীবনের ভারসাম্য নিয়েও দুটো লাইনও লিখেছিলেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘সাদা-কালোই জীবনের ভারসাম্য রক্ষা করে’।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম