গত মাসে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ের খবর দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। ২০ জানুয়ারি সামাজিক মাধ্যমে নববধূর ছবি প্রকাশ করে জানিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
এরপরই আলোচনার তুঙ্গে উঠে আসেন সানিয়া-শোয়েব ইস্যু। এ নিয়ে সানিয়া বিবৃতি দিলেও মুখে কুলুপ এঁটেছিলেন শোয়েব। এবার তিনি মুখুলেছেন।
এক পডকাস্ট অনুষ্ঠানে শোয়েব বলেন, আপনার মন যা চায়, তা-ই করা উচিত। লোকে কী মনে করবে সেটা ভাবার একদমই দরকার নেই। মানুষ কী বলবে তাতে কান না দিয়ে আপনি আপনার কাজ করুন, তাতে ১০ বছর লাগুক আর ২০।
এদিকে শোয়েবের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সানিয়ার পক্ষ থেকে এক বিবৃতি দিয়েছিল তার পরিবার। সেখানে বলা হয়েছিল, ‘‘সানিয়া কখনও ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেননি। কারণ তিনি পছন্দ করেন না। বর্তমানে এমন পরিস্থিতিতে কিছু না বললেও নয়। তাই তিনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেছেন।’’
আরও বলা হয়েছিল, ‘‘সানিয়া অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাকে নিয়ে, তার বিচ্ছেদ নিয়ে অযথা গুঞ্জন না রটানোই কাম্য। যাতে তার আগামী সুস্থ, সুন্দর থাকে।’’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম